বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি

উপজেলার মডেল মসজিদে ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টার সময়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দশটি ইউনিয়ন একটি পৌরসভার মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ১৭৬ টি কেন্দ্রে ইসলামিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

উক্ত কেন্দ্রগুলোতে ১৭৬ জন শিক্ষক রয়েছে এই শিক্ষা কার্যক্রমের মেয়াদ পাঁচ বছর বলে জানা গেছে।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার একজন ও মডেল মসজিদ কেয়ারটেকার একজন এবং সাধারণ কেয়ারটেকার ৫ জন রয়েছে বলে জানা গেছে।মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য রংপুর ২ এটিএম আজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোহাম্মদ কামরুজ্জামান কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমির শাহ মোঃ রুস্তম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক এম আজিজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিনহাজুল ইসলাম, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।